দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডের রাফাহ ব্রিগেডের কমান্ডার নায়েল আবু ওবেইদ নিহত হয়েছেন।
ফিলিস্তিনি সূত্র ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক যৌথ বিবৃতিতে জানান, রাফাহ ব্রিগেডের প্রধানকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। এর আগে চলতি সপ্তাহে খান ইউনিস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ আবদ আল-সালাম আল-ইয়াজুরিসহ হামাসের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যার পর নতুন করে এ অভিযান চালানো হলো।
বিবৃতিতে নেতানিয়াহু ও কাটজ বলেন, হামাস ‘গাজা উপত্যকায় টিকে থাকবে না’—এটাই ইসরায়েলের বার্তা।
পৃথক এক বিবৃতিতে কাটজ অভিযানটিকে ‘সফল’ বলে উল্লেখ করেন। তিনি জানান, নেতানিয়াহুর সঙ্গে তার নীতিতে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই।
ফিলিস্তিনি সূত্রগুলোর দাবি, ইসরায়েলের চলমান যুদ্ধে রাফাহ ব্রিগেডের নেতৃত্বে আসেন আবু ওবেইদ। এর আগে এই ব্রিগেডের কমান্ডার ছিলেন মুহাম্মদ শাবানা। ২০২৫ সালের মে মাসে ইসরায়েলি হামলায় শাবানা নিহত হন।
আবু ওবেইদকে হত্যার মধ্য দিয়ে গত এক সপ্তাহে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর কয়েকজন শীর্ষ নেতাকে লক্ষ্য করে অন্তত চারটি হামলা চালাল ইসরায়েলি বাহিনী। এর মধ্যে শুক্রবার খান ইউনিস ব্রিগেডের প্রধান আল-ইয়াজুরি, উত্তর গাজার জাবালিয়া ব্যাটালিয়নের কমান্ডার এবং ইসলামিক জিহাদের এক কমান্ডার নিহত হওয়ার খবর রয়েছে।
এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকার অভিযোগ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এসব হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রের দাবি।
ফিলিস্তিনি সূত্রের হিসাবে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৩৭২ জন ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ৬৫৯ জন আহত হয়েছেন।
২০২৩ সালের ৮ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি আহত হয়েছেন বলে ফিলিস্তিনি সূত্রের দাবি। একই সময়ে উপত্যকার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
সূত্র- টিআরটি ওয়ার্ল্ড
যে আই